banglahour

ময়মনসিংহে চব্বিশ ঘন্টায় হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু : চিকিৎসাধীন রয়েছে ৬৩

সারাদেশ | কাজী মোহাম্মাদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৬ মাস আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১২:০২ অপরাহ্ন


ময়মনসিংহে চব্বিশ ঘন্টায় হাম উপসর্গে আরো ২ শিশুর মৃত্যু : চিকিৎসাধীন রয়েছে ৬৩
ময়মনসিংহ প্রতিনিধি 
হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলমান থাকলে ময়মনসিংহে দিন দিন হামের প্রকোপ বাড়ছে| হাম উপসর্গে গত চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২ শিশুর মৃত্যু হয়েছে| এনিয়ে গত ১৭ মার্চ হতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ২২ শিশুর| 


ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মাইন উদ্দিন খান জানান, গত চব্বিশ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় ২ ছেলে শিশুর মৃত্যু এবং  হাসপাতালে নতুন করে ২৪  শিশু  ভর্তি এবং ২৮ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে| আর হাসপাতালে ৬৩ শিশু চিকিৎসাধীন রয়েছে| গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৯৯৬ শিশু ভর্তি ও ৯১১ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে| এর মধ্যে ২২ শিশু মারা গেছে| 


২৫ এপ্রিল রাতে ১০ মাস বয়সী শিশু নেত্রকোনার কলমাকান্দা হতে অপরজন ৩০ এপ্রিল ভোরে জামালপুরের ইসলামপুর থেকে ৫ মাস বয়সী শিশু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়| জামালপুরের শিশুটি গতকাল সকালে ও নেত্রকোনা শিশুটি রাতে হাম সন্দেহে নিউমোনিয়া ও হৃদযন্ত্র ক্রিয়া বন্ধে মৃত্যুবরন করে বলে চিকিৎসকরা জানায়। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল