
(৬ মাস আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১২:৫৯ অপরাহ্ন
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে মহান মে দিবস পালিত
ময়মনসিংহ প্রতিনিধি
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত ¯^াস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে|
জেলা প্রশাসন, ময়মনসিংহ আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে বিভাগীয় জেলা ময়মনসিংহে আজ (শুক্রবার) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালীর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ| র্যালীটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়| র্যালীতে জেলা প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী অংশ নেয়|
র্যালী শেষে দিবসটি উপলক্ষে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মো. গোলাম মাসুম প্রধানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশন প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজ¯^ আজিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জাতীয়তাবাদী শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, সাধারণ সম্পাদক মো. মফিদুল ইসলাম মোহন, ময়মনসিংহ জিলা মোটর মালিক সমিতি মহাসচিব মো. আব্দুর রব আকন্দ রতন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মো. আবু বকর ছিদ্দিক মানিক, জেলা মোটরযান কর্মচারী ইউনিয়ন সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ|
এছাড়া নগরীর মালগুদাম এলাকায় ময়মনসিংহ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে শ্রমিক লীগের উদ্যোগে পৃথক পৃথক কর্মসুচি পালিত হচ্ছে|