
(৫ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১:০০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১০ অপরাহ্ন
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে গত ২৭ এপ্রিল ২০২৬ যুক্তরাজ্যের লন্ডনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার সংগ্রাম পরিষদ, যুক্তরাজ্য শাখার উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন শেখ হাসিনার সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নিয়োগ কমিটির সাধারণ সম্পাদক এম. সালাউদ্দিন, কেন্দ্রীয় সহ-সভাপতি সামসাদুর রহমান রাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহাবুব আলম এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাঈদ আহমেদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বাচ্চু, আকিক খান এবং লন্ডন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফসার খান সাদেকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে সভাপতিত্ব করেন শেখ হাসিনার সংগ্রাম পরিষদের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি আব্দুর রহিম শামীম।
বক্তারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, এটি গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। তারা অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।
সমাবেশে আরও অনেকে উপস্থিত ছিলেন এবং কর্মসূচির মাধ্যমে তারা তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।