banglahour

রাঙ্গামাটিতে নানা আয়োজনে বৌদ্ধ পূর্ণিমা উদযাপন, বিহারগুলোতে পূর্ণার্থীদের ঢল

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ১:৩৮ অপরাহ্ন


নানা আয়োজনে রাঙ্গামাটিতে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মালম্বীদের শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ এই ত্রি-স্মৃতি বিজড়িত পবিত্র বুদ্ধ পূর্ণিমা। এ দিনটি বর্ণাঢ্য আয়োজনে পালন করেছেন রাঙ্গামাটির বৌদ্ধ ধর্মাবলম্বীরা। 


শুক্রবার (১লা মে) সকাল থেকে বুদ্ধ পূর্ণিমাকে কেন্দ্র করে বৌদ্ধ মন্দিরগুলোতে শুরু হয়েছে নানান আনুষ্ঠানিকতা। দিনটি উপলক্ষে জেলার রাজবন বিহারে আয়োজন করেছে নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের। আর বিহারগুলোতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা পুর্ণার্থীদের ঢল নামে।


সকালে বিহারে বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় ধর্মীয় আনুষ্ঠানিকতা। আর বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই দিনটিকে স্মরণ করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পালন করছে। আর নানান বয়সের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ বিহারে উপস্থিত হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ নেয়। 


বিহারে বিহারে ধর্মীয় অনুষ্ঠানে পঞ্চশীল প্রার্থনা, সংঘ দান অষ্ট-পরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান মঙ্গলসূত্র পাঠ করা হয়। এতে সকল প্রাণীর হিতার্থে বুদ্ধমূর্তি দান, অষ্ট-পরিষ্কার দান, সংঘ দান, হাজার প্রদীপ দান ও পূজা পঞ্চশীল গ্রহণ, নানাবিধ দানানুষ্ঠান এবং উৎসর্গ করা হয়। ধর্মীয় অনুষ্ঠানে পুণ্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান করেন, রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালংকার মহাস্থবির। সমবেত প্রার্থনায় অংশ নিয়ে সকল প্রাণীর সুখ শান্তি, অহিংসা, মৈত্রী ও সৌহার্দ্য প্রতিষ্ঠায় দেশ ও বিশ্ববাসীর জন্য প্রার্থনা করেন পুণ্যার্থীরা। 


এর আগে সকালে বনরুপার মৈত্রী বিহার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আনন্দ বিহারে গিয়ে শেষ। বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান কাজল তালুকদার। 


আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তাঁর জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়া হয় ‘বুদ্ধ পূর্ণিমা’।
এই বুদ্ধ পূর্ণিমা পালনের মধ্যদিয়ে বুদ্ধের দেওয়া উপদেশ বানী বিশ্বে ছড়িয়ে যাবে। আর বিশ্বে শান্তির বানী ছড়িয়ে পড়বে এমন প্রার্থনা ছিল বৌদ্ধ ধর্মীয় গুরুদের।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল