
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৩:০০ অপরাহ্ন
সুস্থ শ্রমিক, কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর, দিনাজপুর এবং ঠাকুরগাও জেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসনের কার্যালয় হতে বের শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ। এতে অংশ নেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদা হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগণের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শণ অধিদপ্তর দিনাজপুরের উপ-মহাপরিদর্শক আব্দুল্লাহ আল সাকিব মুবাররাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদা হোসেনসহ বিভিন্ন মালিক ও শ্রমিক সংগণের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শ্রমিকদের জন্য নিম্নতম মজুরী বাস্তবায়ন ও কর্মঘন্টা নির্ধারণ করা, শ্রমিকদের জন্য বিষেশায়িত হাসপাতাল স্থাপনসহ বিভিন্ন দাবী তুলে ধরেন তারা।