
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৩:০২ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় সিয়াম নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে| গতকাল (বৃহস্পতিবার) রাতে মুক্তাগাছার পদুরবাড়ি হাই স্কুল মাঠে আয়োজিত ˆবশাখী মেলায় এই ঘটনা ঘটে|
উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে সিয়াম মানকোন উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী|
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে কথা কাটাকাটির জের ধরে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়| হঠাৎ করে সিয়ামের মাথায় বাঁশ ও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে প্রতিপক্ষ| গুরুতর আহত অবস্থায় প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়| এ ঘটনার সাথে জড়িতদেও ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছেন তিনি|