banglahour

জামালপুরে মহান মে দিবস পালিত

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৩:০৩ অপরাহ্ন

মহান মে দিবস উপলক্ষে জামালপুরে শ্রমিকদেদর অধিকার আদায়ের দাবিতে র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 


আজ স্থানীয় তমালতলা চত্বর থেকে জেলা শ্রমিকদলের উদ্যোগে র‍্যালি বের হয়ে শহর পদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। 


পরে শ্রমিক সমাবেশে শোভাযাত্রা সভায় প্রধান অতিথির বক্তব্যে জামালপুর-৫ সদর আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, শ্রমিকদের মাথার ঘাম শুকানোর আগেই তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। এ সময় তিনি সর্বস্তরের শ্রমিকদের ন্যায্য দাবি সরকারের উচ্চ পর্যায়ে তুলে ধরার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডভোকেট ওয়ারেছ আলী মামুন।



 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল