
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:২২ অপরাহ্ন
ময়মনসিংহের সাবেক ক্রিকেটার সংগঠক জেলা মুকুল ফৌজের সহসভাপতি মনোয়ারুল ইসলাম সেলিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
৬৮ বছর বয়সী মনোয়ারুল ইসলাম সেলিম মৃত্যুকালে স্ত্রী কন্যা, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন।
মৃত্যুর পর বিকেলে তাঁর লাশ প্রথমে নিজ বাসভবনে পরে নগরীর মুকুল নিকেতন প্রাঙ্গনে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বসাধারণের শ্রদ্ধায় সিক্ত হন।
এসময় শ্রদ্ধায় মুকুল ফৌজের সহসভাপতি অরবিন্দ সরকার জীবন, সদস্য সচিব নারায়ণ দাস, মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক সামছুল আলম, মুদ্রণ শিল্প মালিক সমিতি সভাপতি ফারুক খান পাঠান, কাজী রওনক উল ইসলাম, আলী ইউসুফসহ অনেক স্বজন বক্তব্য রাখেন।
মনোয়ারুল ইসলাম সেলিমের বন্ধু ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শ্রদ্ধা জানাতে স্কুল প্রাঙ্গনে আসেন।
চকবাজার বড় মসজিদে আসরের নামাজের পর জানাযার নামাজ শেষে গোলকিবাড়ি গোরস্থানে দাফন হয়।