banglahour

চাঁপাইনবাবগঞ্জে বর্ণাঢ্য র‌্যালিতে মহান মে দিবস উদযাপিত

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:২৩ অপরাহ্ন

‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’ এই দৃপ্ত অঙ্গীকারে চাঁপাইনবাবগঞ্জে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়ন ও বাস-মিনিবাস-কোচ পরিবহন ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের উদ্যোগে এক বিশাল র‌্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।


শুক্রবার সকালে শহরের বিশ্বরোড মোড় থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে কয়েকশ পরিবহন শ্রমিক ও নেতা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালি শেষে পুনরায় বিশ্বরোড মোড়ে এক পথসভা অনুষ্ঠিত হয়।


সভায় বক্তারা বলেন, "শ্রমিক ও মালিকের সুসম্পর্কই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চাবিকাঠি। অধিকার আদায়ের পাশাপাশি আমরা দেশের উন্নয়নেও ঐক্যবদ্ধ।" নেতৃবৃন্দ আরও যোগ করেন, "২০১৬ সালে প্রতিষ্ঠিত এই ইউনিয়ন শ্রমিকদের স্বার্থ রক্ষা ও নিরাপদ সড়ক নিশ্চিতে সবসময় বদ্ধপরিকর।" পরিশেষে, শ্রমিক সংহতি ও ঐক্য জিন্দাবাদ স্লোগানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল