
(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৫:২৬ অপরাহ্ন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হিজলা উপজেলা শাখার উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় উপজেলা সদর বাসস্ট্যান্ড শ্রমিক কল্যাণ ফেডারেশনের হিজলা উপজেলা সভাপতি মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সঞ্চালনায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের বরিশাল জেলা অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের হিজলা উপজেলা উপদেষ্টা মাওলানা হারুন অর রশিদ ও বড়জালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাবেক সাহে আলম চৌধুরী সামু।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফেডারেশনের উপজেলা সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন, উপজেলা অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের, গুয়াবাড়িয়া ইউনিয়ন সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, হিজলা গৌরবদী ইউনিয়ন সভাপতি মোঃ শিবলী নুমান, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ রিয়াজ উদ্দিন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, জেলে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন হোসেন প্রমুখ। এছাড়াও সমাবেশে ফেডারেশনের উপজেলা, ইউনিয়ন ও ট্রেড ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার শ্রমিকগণ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে প্রায় দুই শতাধিক ভ্যান নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক ও হিজলা-বরিশাল-ঢাকা মহা সড়ক প্রদক্ষিণ করে কাউরিয়া বাজারে গিয়ে শেষ হয়।