banglahour

কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক। কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি।

(৬ মাস আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৭:৫৫ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৬ (উপজেলা পর্যায়) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ০১ মে) বিকালে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেল সহকারি কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা,কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম,উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ,সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন,বিএসপির সভাপতি আশরাফুল হক দাদন,সাধারন সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, উপজেলা বিএনপির সহ সভাপতি ডা. জুহুর লাল সাহা,মিজানুর রহমান স্বপন,যুগ্ন সাধারন শফিকুল ইসলাম ফুলুসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ ।সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম তালুকদার।

ফাইনাল খেলায় বালক বিভাগে ৪-১ গোলে পরাজিত করে লোহাজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

অন্যদিকে বালিকা বিভাগে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে চরপুক্ষিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে  চ্যাম্পিয়ন হয় বেথৈর সরকারি প্রাথমিক বিদ্যালয় ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্টকে ঘিরে খেলোয়াড়, শিক্ষক ও দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল