banglahour

চুয়াডাঙ্গায় মহান মে দিবস পালিত ‘শ্রমজীবী-কর্মজীবী মানুষই দেশের উন্নয়ন-সমৃদ্ধির প্রধান অবলম্বন

সারাদেশ | রিফাত রহমান। চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১ মে ২০২৬, শুক্রবার, ৭:৫৭ অপরাহ্ন

সুস্থ শ্রমিক, কর্মঠ হাত—আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে।


শুক্রবার (১ মে) সকাল ৯টায় দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


পরে সকাল সাড়ে ৯টায় ডিসি সাহিত্য মঞ্চে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন ও কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা পৌর প্রশাসক ও জেলা স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তারের সভাপতিত্বে সভায় বিভিন্ন পেশাজীবী ও শ্রমিক প্রতিনিধিরা অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্য দেন কুষ্টিয়া আঞ্চলিক শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক খোরশেদ আলম।


প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ বলেন,
“শ্রমজীবী-কর্মজীবী মানুষই যেকোনো দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও অগ্রযাত্রার প্রধান অবলম্বন। শ্রমিকদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণের মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে কাজ চলছে।


তিনি আরও বলেন, শ্রম আইন সংস্কার, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের সামাজিক সুরক্ষা, পেনশন ব্যবস্থা চালু, ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিতকরণ, বন্ধ শিল্প চালু এবং শ্রমিকদের জন্য ন্যায্যমূল্যে খাদ্য সরবরাহসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন ঘটবে।


সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, জেলা শ্রমিক দলের সভাপতি এম. জেনারেল এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবু।
এসময় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মী ও বিভিন্ন পেশার শ্রমিকরা উপস্থিত ছিলেন।


আলোচনা সভা শেষে তারেক রহমানের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।
এদিকে একই দিন সকাল ৮টায় চুয়াডাঙ্গা জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চের সামনে থেকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে আরেকটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।


পরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান।


এসময় আরও বক্তব্য দেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি কায়মুদ্দিন হীরক, সেক্রেটারি মহাসিন এমদাদুল্লাহ জামিল, পৌর জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল