
(২ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১:৪২ অপরাহ্ন
জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি সরকার মেজরিটির দোহাই দিয়ে ফ্যাসিজম চাপিয়ে দিলে আবারও একটা জুলাইয়ের রক্তাক্ত পথে ধাবিত হবে দেশ।
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটকে আলাদা করে ফেলেছে সরকার। জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বললেও গণভোটকে এড়িয়ে গিয়ে হাসিনার পথে হাঁটছে সরকার। জুলাই সনদ অনুযায়ী বিদেশী চুক্তি পার্লামেন্টের উচ্চ কক্ষকে জানানোর কথা থাকলেও সরকার দিল্লির কাছে দাসখদ দিয়ে তা মানছে না।
'গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখোমুখি দেশ ' শীর্ষক সেমিনারে প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এ কথা বলে। শনিবার সকালে খুলনা প্রেসক্লাব ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন মহানগর জামায়াত ইসলামের আমির মোহাম্মদ মাহফুজুর রহমান। বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ জাহাঙ্গীর হুসাইন হেলাল।