banglahour

জৈন্তাপুর মডেল থানার অভিযানে বাস হতে ভারতীয় চকলেট সহ আটক ১জন

সারাদেশ | মো রেজওয়ান করিম সাব্বির। জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(৬ মাস আগে) ২ মে ২০২৬, শনিবার, ৪:৪২ অপরাহ্ন

সিলেটের জৈন্তাপুর মডেল থানার চোরাচালান বিরুধী অভিযানে পর্যটকবাহী বাস হতে ভারতীয় চকলেট সহ ১জন আটক।


পুলিশ সূত্রে জানাযায়, ১মে শনিবার রাত সাড়ে ৯টায় জৈন্তাপুর মডেল থানা পুলিশ সিলেট তামাবিল মহাসড়কের ফতেপুর ইউনিয়নের হরিপুর এলাকায় পর্যটকবাহী এসএসপরিবহন (মিতালী বাস ঢাকা-মেট্রো-ব-১২-৫৭৮১) তল্লাসী করে বিপুল পরিমাণ ভারতীয় শুল্ক ফাঁকি দিয়ে নিয়ে আসা বিভিন্ন ব্যান্ডের চকলেট আটক করা হয়। এসময় কৌশলে পালিয়ে যাওয়ার প্রক্কালে চোরাকারবারী দলের সদস্য আল-আমিন ফকির নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত ভারতীয় বিভিন্ন প্রকার চকলেটের আনুমানিক বাজার মূল্য ১লক্ষ ৭৫হাজার ৫৫০টাকা। 


জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, আটক আসামির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে  নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল