banglahour

বিএনপিকে সরকারের সঙ্গে আলোচনা করে আমন্ত্রণ জানানো হয়নি- সিইসি

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২৮ মার্চ ২০২৩, মঙ্গলবার, ১:২১ অপরাহ্ন

ঢাকা: বিএনপিকে নির্বাচন কমিশন সংলাপের জন্য আমন্ত্রণ জানায়নি। অনানুষ্ঠানিক আলোচনায় ডাকা হয়েছে। এই আমন্ত্রণ সরকারের সঙ্গে আলোচনা করেও হয়নি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি। 

সিইসি বলেন, আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন, বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল। তবে আমি বলছি, বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই। বরং এটা ইসির কূটকৌশল হতে পারে।

তিনি আরো বলেন, বিএনপির মতো একটি দলকে নির্বাচনে আনতে পারলে ভালো হয়। সেজন্যই ডেকেছি, অনানুষ্ঠানিকভাবে ডেকেছি। কোনো আন্তর্জাতিক গোষ্ঠীর চাপে বিএনপিকে ডাকা হয়নি। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল