banglahour

ভৈরবে ৭ মাসের শিশু পুত্র হত্যা মামলার আসামী পাষণ্ড পিতা গ্রেফতার

অপরাধ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ৭:২৫ অপরাহ্ন

ভৈরবে সাত মাস বয়সী শিশু পুত্র তানভীর আহমেদ আহমেদ মোজাহিদ হত্যা মামলার  এজাহারভুক্ত প্রধান আসামি ও শিশুটির বাবা মেরাজ মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প। আজ দুপুরে উপজেলার মানিকদী পূর্বকান্দা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ​গ্রেফতারকৃত মেরাজ মিয়া ওই এলাকার মৃত ফেলু মিয়ার ছেলে।

​​র‍্যাব জানায়, মামলা হওয়ার পর থেকেই আসামিদের ধরতে ছায়া তদন্ত ও অভিযান শুরু করে তারা। শনিবার (২ মে) গোপন সংবাদের ভিত্তিতে মানিকদী পূর্বকান্দা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি মেরাজ মিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে ​ভৈরব র‍্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. শাজাহান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেরাজ মিয়া নিজের সন্তানকে হত্যার কথা স্বীকার করেছে। মূলত পারিবারিক কলহের জেরে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে। তদন্তের স্বার্থে পরবর্তী বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

উল্লেখ, গত ১৬ এপ্রিল অভিযুক্ত মেরাজ মিয়া তার শ্বশুরবাড়ি থেকে শিশু মুজাহিদকে ডাক্তার দেখানোর কথা বলে নিয়ে যান। পরবর্তী সময়ে তিনি দাবি করেন যে, শিশুটিকে তিনি বিক্রি করে দিয়েছেন। নিখোঁজের সাত দিন পর, ২৩ এপ্রিল সকালে স্থানীয় একটি বিলের ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এই নৃশংস ঘটনায় শিশুটির মা তাসলিমা বেগম বাদী হয়ে স্বামী মেরাজ মিয়াসহ ৫ জনের নাম উল্লেখ করে ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল