
(২ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১০:১১ অপরাহ্ন
রিফাত রহমান,চুয়াডাঙ্গা প্রতিনিধি (০২.০৫.২০২৬): সংবিধান সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চুয়াডাঙ্গায় ১১ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ মে) বিকাল সাড়ে ৫ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে এক বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্হানে এসে শেষ হয়।
এর আগে টাউন ফুটবল মাঠে ১১ দলীয় জোটের উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর রুহুল আমিন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাসুদ পারভেজ রাসেল, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের ও যুব বিভাগের সভাপতি নূর মোহাম্মদ হোসাইন টিপু।
উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারী এ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল হক মালিক, জেলা ছাত্র শিবিরের সভাপতি সাগর আহমেদ ও সেক্রেটারী হাফেজ মাসুম বিল্লাহ, জেলা জামায়াতের প্রশিক্ষণ সম্পাদক জিয়াউল হক, সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হুসাইন, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা হাফিজুর রহমান,মাওলানা ইসরাইল হোসেন, জেলা আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, দর্শনা থানা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করিম, দামুড়হুদা উপজেলা জামায়াতের আমীর নায়েব আলি,
চুয়াডাঙ্গা পৌরশাখা জামায়াতের আমীর এ্যাডভোকেট হাসিবুল ইসলাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল ও গাংনী-আসমানখালী থানা জামায়াতের আমীর আব্বাস উদ্দিন প্রমুখ।