banglahour

ফরিদপুরে ইউপি চেয়ারম্যান মজনু বরখাস্ত

সারাদেশ | মনির হোসেন। ফরিদপুর প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ২ মে ২০২৬, শনিবার, ১০:২৯ অপরাহ্ন

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি মোঃ শহীদুল ইসলাম মজনুকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ বরখাস্তের এই নোটিশ জারি করেছে বলে নিশ্চিত করেছেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেশকাতুল জান্নাত রাবেয়া।

তিনি জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো বরখাস্তের নোটিশে ক্যানো তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, দশ কার্যদিবসের মধ্যে তার কারণ জানতে চাওয়া হয়েছে। সে সাথে জেলা প্রশাসকের কাছে নোটিশ এর জবাব দিতে বলা হয়েছে। জবাব প্রাপ্তির পর জেলা প্রশাসক মন্ত্রণালয়ে পাঠালে মন্ত্রণালয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

তিনি আরো বলেন, বরখাস্ত হওয়ায়, চেয়ারম্যানের অনুপস্থিতিতে প্যানেল মেম্বার ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করবেন।

প্রসঙ্গত, গত দুই মেয়াদে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন শহীদুল ইসলাম মজনু। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দুই হাজার কোটি টাকা অর্থ পাচারের অভিযোগে ঢাকার কাফরুল থানায় করা মামলার অন্যতম আসামি সে।  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি মজনু। এছাড়াও তার বিরুদ্ধে আরো বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে ২০২২ সালের ২৩ জুলাই বিদেশি পিস্তল, ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ শহিদুল ইসলাম মজনুকে (৪৭) আটক করে ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এছাড়া প্রতিপক্ষকে ফাঁসাতে করা ধর্ষণ মামলায় ২০২২ সালের ১৫ ডিসেম্বর পুলিশের হাতে আটক হয় মজনু।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল