banglahour

কিশোরগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশ | সোহেল চৌধুরী। কিশোরগঞ্জ প্রতিনিধি।

(৪ মাস আগে) ৩ মে ২০২৬, রবিবার, ১০:৪৪ অপরাহ্ন

কিশোরগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। দিবসটি উপলক্ষে রবিবার (৩ মে) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকতার চ্যালেঞ্জ ও পেশাগত মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এ কে এম নাছিম খানের, সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
কিশোরগঞ্জ প্রেসক্লাব সহ-সভাপতি মাসুদ ইকবাল, 
সাধারণ সম্পাদক  সাইফুল মালেক চৌধুরী, 
যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান খান চৌধুরী সোহেল,

আলোচনা সভায় বক্তারা মুক্ত ও স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, গণতন্ত্রের শক্তিশালী স্তম্ভ হিসেবে গণমাধ্যমকে বাধাগ্রস্তহীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে হবে। একইসঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের সঠিক চিত্র তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে কিশোরগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সংবাদকর্মী উপস্থিত ছিলেন। আমন্ত্রিত সাংবাদিকরা তাঁদের পেশাগত অভিজ্ঞতার কথা বিনিময় করেন এবং স্থানীয় সাংবাদিকতার সংকট ও সম্ভাবনা নিয়ে আলোকপাত করেন।


সভা শেষে উপস্থিত সাংবাদিকরা মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল