banglahour

হিজলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

অপরাধ | মো সেলিম রাড়ী। বরিশাল, হিজলা প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ৪ মে ২০২৬, সোমবার, ১:৩৭ অপরাহ্ন

 হিজলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ শামীম জমাদার (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত শামীমের বিরুদ্ধে হিজলা থানায় ০৫টি মাদক মামলা রয়েছে।

গতকাল রবিবার হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলাইমান সার্বিক দিকনির্দেশনা অনুসারে এসআই মোর্শেদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালান। এ সময় ভাইভাই স্টান থেকে গাঁজা সহ তাকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামি শামীম জমাদার (২৫) বড়জালিয়া ইউনিয়নের ০৪ ওয়ার্ডের  আঃ হক জমাদারের ছেলে। এ ঘটনায় এসআই মোর্শেদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।

হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলাইমান বলেন গ্রেফতারকৃত আসামি একজন মাদক ব্যবসায়ী। তাকে আদালতে প্রেরণ করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল