banglahour

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চাকরি মেলা

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৩ ঘন্টা আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৩:১০ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান নবাবগঞ্জ সরকারি কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। সোমবার কলেজ ক্যাম্পাসে এ আয়োজন করে কলেজের ক্যারিয়ার ক্লাব। এতে দেশের দুটি কোম্পানী পাঁচটি পদের জন্য যোগ্যপ্রার্থীদের বেছে নিয়েছে। 
এর আগে মেলার উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল। 


কলেজের অধ্যক্ষ ড. মো. সেরাজ উদ্দীন বলেন, সকাল ১০ টায় শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে চাকরি মেলা। মেলায় কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা চাকরির জন্য আসে। দেশের দুটি শিল্প-প্রতিষ্ঠান ট্রেইনি এক্সিকিউটিভ, টেলিসেলস এক্সিকিউটিভ, ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার ও ফিল্ড সুপারভাইজার এবং সুইং অপারেটর পদের জন্য জনবল বাছাই করে। পরবর্তী প্রক্রিয়া অনুসরণ করে যোগ্য প্রার্থীদের চাকরি নিশ্চিত করবে শিল্পপ্রতিষ্ঠান দুটি। চাকরি মেলার মাধ্যমে নবাবগঞ্জ সরকারি কলেজের বর্তমান শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকেই কর্মসংস্থানের সুযোগ পেয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাকরি মেলার আয়োজন করা কথা জানান কলেজের অধ্যক্ষ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল