banglahour

দিনাজপুরে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত

সারাদেশ | তনুজা শারমিন তনু, দিনাজপুর প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৫:২৪ অপরাহ্ন


দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর আয়োজনে এবং গাক চক্ষু হাসপাতালের সহায়তায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে ৩০০ জন রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়।

সোমবার (০৪ মে ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচী, রাণীগঞ্জ শাখার আয়োজনে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় সেবা এবং বিনামূল্যে ছানি অপারেশনর ব্যবস্থা করা হয়।

ক্যাম্পে ১০২ জন রোগীকে বিনামূল্যে চশমা দেওয়া হয় এবং ৪০ জন রোগীকে গাক চক্ষু হাসপাতালের সৌজন্যে ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানেজার (দাবি) আসলিমুর রহমান, ব্র্যাক জেলা সমন্বয়ক অমল কুমার দাস, আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) শংকর কুমার কুন্ডু (দিনাজপুর-১), রতন কুমার শীল (দিনাজপুর-২), আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ জিল্লুর রহমান, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান, এলাকা ব্যবস্থাপক (দাবি) আব্দুল্লা আল মামুন, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) মোঃ রাজিউল ইসলাম, উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ জিয়াউর রহমান, রিজিওনাল কো-অর্ডিনেটর (এসএস লিড জেনারেশন) মোঃ খোরশেদ আলম, মোঃ আশরাফুর রহমান এবং শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ সাইফুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

স্থানীয়রা জানান, এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী এবং প্রশংসনীয় উদ্যোগ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল