
(৬ মাস আগে) ৪ মে ২০২৬, সোমবার, ৭:৩০ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজ ও তেররশিয়া মহিলা দাখিল মাদ্রাসায় নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে এই নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী।
এ সময় তিনি বলেন, আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই ভবনগুলো শিক্ষার্থীদের জন্য পাঠদান ও শিক্ষার মান উন্নয়নে ভূমিকা পালন করবে। এতে উপস্থিত ছিলেন শাহাবাজপুর সোনামসজিদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল হক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর সাদিকুল ইসলাম ও উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যরা।