
(৩ বছর আগে) ২৯ মার্চ ২০২৩, বুধবার, ১১:১১ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১১:১৩ পূর্বাহ্ন
ঢাকা: বঙ্গবন্ধুর চার খলিফার জ্যেষ্ঠজন ও সাবেক ছাত্রলীগ ফাউন্ডেশনের আহ্বায়ক স্বাধীনতার অন্যতম সংগঠক, নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার প্রেস সচিব কবি ও বাচিক শিল্পী অনিকেত রাজেশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূরে আলম সিদ্দিকী মারা যান।
৭০ দশকের ছাত্রনেতা নূরে আলম সিদ্দিকী ১৯৭০-১৯৭২ মেয়াদে ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। মুক্তিযুদ্ধের চার খলিফার একজন হিসেবে তাকে উল্লেখ করা হয়। মুজিববাহিনীর অন্যতম কর্ণধার ছিলেন তিনি।