
(২ ঘন্টা আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৪:১৩ অপরাহ্ন
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, বর্তমান সরকারে একটাই লক্ষ্য আগামী প্রজন্মকে সুস্থ্য ভাবে গড়ে তোল। আজ বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন খেলার মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সী’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপি সভাপতি হাজী হুমায়ুন শিকদার, সাধারণ সম্পাদক এড্যা. হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপি’র সভাপতি গাজী মো. ফারুক কলাপাড়া থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন। এ টুর্নামেন্টটি পরিচালনা করেন টুর্নামেন্ট কমিটি ও পৌর যুবদলের যুগ্ন আহবায়ক মুসফিকুর রহমান লিটু বিশ্বাস।