banglahour

রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৫:১৮ অপরাহ্ন


রাঙ্গামাটির কাপ্তাইয়ে পাচারকারকালে বিরল বক প্রজাতির ‘মালায়ন নাইট হিরোন’ উদ্ধার করা হয়েছে। এসময় পাচারকারীরা অভিযানের সময় সু-কৌশলে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার মামুনুর রহমান বলেন, গোপন সংবাদদের ভিত্তিতে মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি ঘাট এলাকায় বন বিভাগের অফিস সহকারী ওসমান গণিসহ বনবিভাগের একটি দল অভিযান চালিয়ে পাখিটি উদ্ধার করে।


উদ্ধার অভিযানে অংশ নেওয়া বনবিভাগ সদস্য ওসমান গণি জানান, পাচারকারীরা পাখিটি নিয়ে পাচারের উদ্দেশ্যে ব্যাঙছড়ি ঘাট এলাকায় অবস্থান করছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে তারা পাখিটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় বিরল প্রজাতির এই পাখিটি উদ্ধার করে বনবিভাগের হেফাজতে নেওয়া হয়।


কাপ্তাই বনবিভাগের রেঞ্জ অফিসার মামুনুর রহমান আরো বলেন, উদ্ধারকৃত পাখিটি বন বিভাগের হেফাজতে আনা রয়েছে। এটি বেশ বিরল প্রজাতির একটি পাখি।

আমরা ইতিমধ্যে পাখিটির প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছি। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা( ডিএফও) এস এম সাজ্জাদ হোসেনের নির্দেশনায় এটা আমরা চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার এ্যভিয়ারে পার্কে হস্তান্তর করেছি। পরে সেখানে চিকিৎসা সেবা দেবার পর কাপ্তাই জাতীয় উদ্যানে এটাকে অবমুক্ত করা হবে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল