banglahour

বান্দরবানে একুশ রোহিঙ্গ্যা নাগরিক আটক

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৪ মাস আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৮:৫৩ অপরাহ্ন

বান্দরবান সেনা জোনের চলমান নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে তল্লাশীতে একুশ রোহিঙ্গ্যা নাগরিককে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৫মে) বিকাল সাড়ে ৪টায় সময় রেইচা চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় একুশ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়।

প্রাথমিকভাবে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কক্সবাজার এলাকা হতে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করছিল। চেকপোস্টে তাদের চলাচল সন্দেহজনক মনে হওয়ায় কর্তব্যরত সেনাসদস্যরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য থামিয়ে তল্লাশি চালায় এবং পরবর্তীতে তাদের আটক করা হয়।

সেনা সূত্রে জানা যায়,বর্তমানে আটককৃতদের পরিচয় যাচাই, নাম-ঠিকানা লিপিবদ্ধকরণ এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ কার্যক্রম চলমান রয়েছে। তাদের গতিবিধি ও সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে অধিকতর তথ্য সংগ্রহ করা হচ্ছে। আইনানুগ প্রক্রিয়া অনুসরণপূর্বক আটককৃতদের বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বান্দরবান সেনা জোন এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করেছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল