banglahour

দেড় শতাধিক বৈধ জেলেদের মাঝে ৭৫ হাজার মিটার জাল বিতরন

সারাদেশ | মনিরুল ইসলাম। কুয়াকাটা প্রতিনিধি।

(৪ মাস আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৮:৫৫ অপরাহ্ন

পটুয়াখালীর কলাপাড়ায় দেড় শতাধিক জেলের মাঝে ৭৫ হাজার মিটার বৈধ সাইন জাল সহ মাছ ধরার সরঞ্জাম বিতরন করা হয়েছে৷ মঙ্গলবার বিকালে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় উপজেলা পরিষদের পায়রা হল রুমে এসব সামগ্রী বিতরন হয়। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদের সভাপতিত্বে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী হুমায়ুন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি হুমায়ুন কবির।


বক্তারা বলেন, ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিতে এ ধরনের সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি জেলেদের বীমার আওতায় আনতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল