banglahour

চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বাড়ছে, একদিনে নতুন আক্রান্ত ৭৬

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৬ মাস আগে) ৫ মে ২০২৬, মঙ্গলবার, ৯:০৪ অপরাহ্ন


চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ার প্রকোপ বেড়ে চলেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৭৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের ডায়রিয়া সংক্রান্ত দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৫৫ জন, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ জন, নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন ভর্তি রয়েছেন।


এদিকে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আগে থেকে ভর্তি থাকা ৪৬ জনের সঙ্গে নতুন করে ভর্তি হওয়া ৫৫ জন মিলিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়ায় ১০১ জনে। এর মধ্যে চিকিৎসা শেষে ৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫৯ জন রোগী।


স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গরম আবহাওয়া ও বিশুদ্ধ পানির সংকটের কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে। এ পরিস্থিতিতে সবাইকে নিরাপদ পানি পান ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল