banglahour

মেঘনা নদীতে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক।

(৬ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৬:১৪ পূর্বাহ্ন

কালবৈশাখী ঝড়ে বরিশালের মেহেন্দিগঞ্জে মেঘনা নদীতে নিখোঁজ হওয়া জেলে সিপন মালতিয়া (২০) এর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (৫ মে) সকালে হিজলা উপজেলার বাহেরচর এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্থানীয় জেলেরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেন।

স্থানীয় জেলেরা জানান, গত ২রা মে বিকেলে মেহেন্দিগঞ্জ উপজেলার দাদপুর পুরাতন ফেরিঘাট এলাকায় আকস্মিক ঝড়ে একটি মাছ ধরার নৌকা ডুবে যায়। এ ঘটনায় সিপন মালতিয়া (২০) ও জুয়েল সরদার (২১) নামের দুই জেলে নিখোঁজ হন।

নৌকা থেকে জীবিত ফিরে আসা জেলে মামুন জানান, বিকেলে তারা চারজন মিলে মেঘনা নদীতে জাল ফেলছিলেন। হঠাৎ আকাশে কালো মেঘ করে প্রচন্ড বেগে কালবৈশাখী ঝড় শুরু হয়। মামুন ও আজিম নামের দুই জেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও চোঁখের পলকেই সিপন ও জুয়েল মেঘনায় তলিয়ে যায়।

নিহত সিপন মালতিয়া মেহেন্দিগঞ্জ উপজেলার চর এককরিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আলম মালতিয়ার ছেলে। তার মৃত্যুর খবর এলাকায় পৌছলে শোকের ছাঁয়া নেমে এসেছে।

এ বিষয়ে হিজলা নৌ পুলিশ ফাড়ির পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বাংলা আওয়ারকে জানান, পরিবারের আবেদনের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে নিহত সিপন মালতিয়ার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল