banglahour

নতুন কমিটিকে ঘিরে উচ্ছ্বাস:বান্দরবানে ছাত্রদলের আনন্দ মিছিল

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(৬ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৬:১৪ পূর্বাহ্ন

নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে বান্দরবান জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (৫ মে) বিকেলে জেলা শহরের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবু সাইদ মুক্তমঞ্চে  এসে সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বান্দরবান জেলার নবনির্বাচিত কমিটির যুগ্ন আহবায় সেফায়েত হোসেন তারেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির আহবায়ক ফরহাদ হোসেন জিকু,সিনিয়র যুগ্ন আহ্বায়ক অংসাহ্লা মারমা,যুগ্ম আহ্বায় মোঃ রিদওয়ানুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করে ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করা হবে।

উল্লেখ্য, দীর্ঘদিন পর গত শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বান্দরবান জেলা ছাত্রদলের (১০) সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন এই নেতৃত্বকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল