banglahour

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু করা হবে,,প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

সারাদেশ | মিল্টন বাহাদুর, রাঙ্গামাটি প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৬ মে ২০২৬, বুধবার, ২:৫৩ অপরাহ্ন


রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের নাব্যতা ফিরিয়ে আনতে হ্রদ খননের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, হ্রদ খননের সম্ভাব্যতা যাচাই বাছাই শেষে সঠিক সময়ে খননের কাজ হাতে নেয়া হবে। 


বুধবার (৬ মে) সকালে মৎস্য উৎপাদন বৃদ্ধি, প্রাণিজ আমিষের চাহিদা পুরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং মৎস্যজীবিদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)’র উদ্যোগে কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মোঃ ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন, বিজিবি রাঙ্গামাটি সেক্টর কমান্ডার কর্ণেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার বি এম নুরুজ্জমান প্রমুখ।


প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আরো বলেন, কাপ্তাই হ্রদ মৎস্য ভান্ডার হিসেবে ঐতিহ্য রয়েছে। তাই এই তিন মাস মাছ ধরা থেকে বিরত থাকতে হবে। কাপ্তাই হ্রদকে দুষণমুক্ত রাখতে সবাইকে সচেতন হতে হবে। এই হ্রদ যাতে দুষণ না হয় তার জন্য সবাত্বক গুরুত্ব দিতে হবে। নিজ থেকে সচেতন হলে কাপ্তাই এই হ্রদ দুষনমুক্ত রাখা সম্ভব।


তিনি আরো বলেন, সরকার ইতিমধ্যে কৃষক, ফ্যামিলি কার্ড দিয়েছেন। মৎস্যজীবীরাও কৃষক কার্ডের আওতায় পড়বেন। আপনারা ঋণ সুবিধা পাবেন। কৃষক কার্ডে দশটি ক্যাটাগরি রয়েছে। তিনি বলেন, সবার আগে বাংলাদেশ। তাই দেশপ্রেমকে বুকে ধারণ করার আহবান জানান তিনি।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল