
(৩ ঘন্টা আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৩:০০ অপরাহ্ন
নেত্রকোণার মদনে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আমানুল্লাহ মাহমুদী সাগরকে গ্রেফতার করেছে র্যাব-১৪।
আজ(বুধবার) দুপুরে ময়মনসিংহের বাইপাসে র্যাব-১৪ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক নয়মুল হাসান জানান, গতবছর (২০২৫ ইং) ২ অক্টোবর মাদ্রাসা ছুটি শেষে শিশুটিকে ঝাড়ু দিতে বলেন শিক্ষক সাগর। এসময় একটি কক্ষে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করে সাগর। ভয়ে পরিবারের কাউকে বিষয়টি না জানালে সাত মাস পর শিশুটির শারীরিক অবস্থার পরিবর্তন দেখে শিশুটির মা।
পরে ১৮ এপ্রিল মদনের একটি ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করে জানা যায় শিশুটি ৭ মাসের অন্তঃসত্ত্বা। পারিবারিক জিজ্ঞাসাবাদে শিশুটি সেদিনের ঘটনা বললে মা বাদী হয়ে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে র্যাব তথ্য প্রযুক্তি সহায়তায় ময়মনসিংহের গৌরীপুরের সোনামপুর এলাকা থেকে অভিযুক্ত শিক্ষক সাগরকে গ্রেফতার করে।