banglahour

সুন্দরবন থেকে লোকালয় আসা দুটি বিষধর সাপ উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৩ ঘন্টা আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৩:০৪ অপরাহ্ন

সুন্দরবন থেকে মোংলার  জয়মনিতে লোকালয়ে আসা  দুটি বিষধর সাপ উদ্ধার করেছে সিপিজি, ভিটিআরটি, ওয়াইড টিম এবং বন বিভাগের সদস্যগণ। উদ্ধারের পরেই বুধবার (৬ মে) দুপুরে  পুনরায় সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে ।

উদ্ধারকারি দল সিপিজি এর টিম লিডার নান্টু গাজী  জানায়,  বুধবার (৬ মে)  দুপুর ১২ টার দিকে বাগেরহাটের মোংলার জয়মনির কাটাখালি এলাকার সুজিৎ মন্ডলের বাড়িতে একটি বিষধর পদ্ম গোকরা সাপ দেখতে পায়।পরে তাদের টিমকে খবর দিলে তারা গিয়ে সাপটি নিরাপদে উদ্ধার করে। এর আগে আগে একই গ্রামের সরকির খাল এলাকার মান্নান ফরাজির বাড়ি থেকে কিং কোবরা সাপ উদ্ধার কর হয় । পরে দুপুরে সাপ ২ টিকে নিরাপদে সুন্দরবনে অবমুক্ত করা হয়।


এলাকার বাসিন্ধা মহিম ইসলাম জানান, ইদানিং সুন্দরবন থেকে  প্রায়ই সাপ ও হিংস্র প্রাণী লোকালয়ে চলে আসছে।এর ফলে আমাদের আতংকের মধ্যে থাকতে হচ্ছে।  বৃষ্টির মৌসুমে সুন্দরবনের ভিতরে পানি জমার কারনে হয়তো এই সব বণ্যপ্রাণী লোকালয়ে চলে আসছে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল