banglahour

ঢাকার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীনের রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ৭:১০ অপরাহ্ন

জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুলের স্ত্রী ও ঢাকা জেলার প্রথম নারী পুলিশ সুপার শামীমা পারভীন শিল্পীর আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খুলনা মহানগরীর খালিশপুর বঙ্গবাসী মাধ্যমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এ দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুর রহিম।


অনুষ্ঠানে শামীমা পারভীন শিল্পীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, বিএনপি নেতা জাকির হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা।


উল্লেখ্য, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে শামীমা পারভীন শিল্পীকে ঢাকা জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। তিনি ঢাকা জেলার ইতিহাসে প্রথম নারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পাওয়ার গৌরব অর্জন করেন।


২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা শামীমা পারভীন এর আগে পুলিশ অধিদপ্তরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি খুলনা সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল