banglahour

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্র্যাক সিডের আয়োজনে শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশ | রাশিদুল ইসলাম। কুড়িগ্রাম।

(৬ মাস আগে) ৬ মে ২০২৬, বুধবার, ১১:৩৪ অপরাহ্ন


কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ব্র্যাক সিডের আয়োজনে “আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ” শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা কৃষি অফিসের হলরুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ শাহরিয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চলের আরএসএম মোঃ রশীদুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলার ডিলার একরামুল হক (হাজী ট্রেডার্স)।

কর্মশালায় কৃষকদের হাইব্রিড ধানের আধুনিক উৎপাদন কৌশল, উন্নত মানের বীজ ব্যবহার এবং অধিক ফলন নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত ধারণা প্রদান করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুড়িগ্রাম টেরিটরির টিএসও মোঃ মাহাবুব আলম। কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল