banglahour

কুড়িগ্রামে বাড়ির ওপর চালভর্তি ট্রাক উল্টে পড়ল, অল্পের জন্য রক্ষা পেল ৪ প্রাণ

সারাদেশ | রাশিদুল ইসলাম। কুড়িগ্রাম।

(২ মাস আগে) ৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ৫:৫৩ পূর্বাহ্ন


কুড়িগ্রাম শহরের তারামন বিবি মোড়ে চালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতবাড়ির ওপর উল্টে পড়েছে। এতে ঘরের চালা ও দেয়াল ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন একই পরিবারের চার সদস্য।


বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে পুরাতন শহর এলাকার তারামন বিবি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বাড়িটি মৃত আব্দুল আজিজের ছেলে পাপ্পু মিয়ার।
পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময় ঘরের ভেতরে ছিলেন পাপ্পু মিয়ার স্ত্রী রিতা বেগম ও তার দুই সন্তান—কন্যা আলো (৯) এবং ছেলে আলফা (১২)। হঠাৎ বিকট শব্দে ট্রাকটি ঘরের ওপর উল্টে পড়লে তারা আতঙ্কিত হয়ে পড়েন। তবে সৌভাগ্যক্রমে কেউ হতাহত হননি।

স্থানীয় বাসিন্দা আসাদ মিয়া বলেন, “চালভর্তি ট্রাকটি উল্টে পাপ্পু চাচার ঘরের ওপর পড়ে। এতে টিনের চালা ভেঙে যায় এবং দেয়ালে ফাটল ধরে।


ট্রাকচালক সুজন মিয়া জানান, দিনাজপুর থেকে চাল নিয়ে আসার পথে তারামন বিবি মোড়ে নাগেশ্বরী দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে রাস্তার একপাশের মাটি দেবে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে পড়ে।
তিনি বলেন, “আল্লাহর রহমতে বড় ধরনের দুর্ঘটনা হলেও প্রাণে বেঁচে গেছি।”
ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনায় বসতঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বড় ধরনের প্রাণহানি না হওয়ায় এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল