banglahour

জুস কেনাকে কেন্দ্র করে এক দোকানার কে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(৬ মাস আগে) ৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ১২:৩৯ অপরাহ্ন


বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে মোঃ মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানদার কে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে। চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে নিহত মোঃ মুজাহিদুল ইসলাম উপজেলার হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে ও অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।

চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, বাগেরহাটের চিতলমারীর হিজলা এলাকায় মুজাহিদুল ইসলামের দোকান থেকে বাইজিদ নামের এক যুবক জুস কেনাকে কেন্দ্র করে তর্কে জড়ায়। এর এক পর্যায়ে কিছু বুঝে ওাঠার আগেই অভিযুক্ত বাইজিদ কাচি দিয়ে মুজাহিদুল ইসলাম কুপিয়ে গুরুতর জখম করে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে উদ্ধার করে আটক করে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল