banglahour

জামালপুরে পৃথক মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছরের আটকাদেশ

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(২ মাস আগে) ৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ২:৩২ অপরাহ্ন

জামালপুরে পৃথক মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছরের আটকাদেশ দিয়েছে আদালত ।  


জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ  আব্দুর রহিম বৃহস্পতিবার দুপুরে এই আদেশ দেন।

আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার শিলদহ গ্রামে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় একই বছরের ৫ মে ইসলামপুর থানায় মামলা দায়ের করা হয়।  ৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামিদের উপস্থিতিতে আসামি মিজান, পব্রাহিম ও ইউসুফকে মৃত্যুদন্ড এবং দুই লাখ টাকা করে জরিমানা এবং আসামি সাদিককে বেকসুর খালাস দেন।
মৃত্যুদন্ডপ্রাপ্তরা হচ্ছে-শিলদহ গ্রামের মোঃ আব্দুস সোবাহানের পুত্র মোঃ শিপন (১৯), সিদ্দিক মোল্লার পুত্র মোঃ ইব্রাহিম (২৫) এবং আরমান আলীর পুত্ররমোঃ ইউসুফ আলী (২০)।

একই আদালত জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ মামলায় আসামি মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং ২ লাখ টাকা জরিমানা করেছে।

একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার ভিটাকান্দি গ্রামে এক  কিশোরীকে ধর্ষণ মামলার রায়ে হ্রদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দিয়েছে। রায় প্রদানের সময় আসামি হৃদয় উপস্থিত ছিল।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল