banglahour

বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষ্যে তার পৈতৃক ও শ্বশুরবাড়ী এলাকায় তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা

সারাদেশ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৬ মাস আগে) ৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ৭:৩৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:৩৬ অপরাহ্ন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ২৫ থেকে ২৭ বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ থেকে ১০ মে ২০২৬ খুলনা ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স ও রূপসা উপজেলার পিঠাভোগে জেলা প্রশাসনের আয়োজনে তিন দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ফুলতলা উপজেলার দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে ২৫ বৈশাখ (৮ মে) বিকেল তিনটায় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার, সংসদ সদস্য এস কে আজিজুল বারী, সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন, রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মুঃ বিল্লাল হোসেন খান ও পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত। স্বাগত বক্তৃতা করবেন শিক্ষাবিদ ও খুলনা বিশ^বিদ্যালয়ের সাবেক ট্রেজারার অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান।
২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আবদুল্লাহ হারুন।

২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য মোহাম্মদ আলি আসগার।

প্রতিদিন বিকাল সাড়ে চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।
 
এছাড়া রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় অনুরূপ তিন দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হবে।

২৫ বৈশাখ (৮ মে) রূপসা উপজেলার পিঠাভোগে রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় বিকেল তিনটায় উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মিজ সিফাত মেহনাজ। ২৬ বৈশাখ (৯ মে) বিকেল সাড়ে তিনটায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন সংসদ সদস্য এস কে আজিজুল বারী এবং ২৭ বৈশাখ (১০ মে) বিকেল সাড়ে তিনটায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত।

প্রতিদিন বিকাল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল