banglahour

মহানন্দা ব্যাটালিয়নের অভিযানে মাদক ও ভারতীয় মোবাইল ফোন জব্দ

সারাদেশ | মো আশরাফুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ।

(৬ মাস আগে) ৭ মে ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৫ অপরাহ্ন


সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) গত ১ মে থেকে ৭ মে  পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে।


ব্যাটালিয়নের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ, চাঁনশিকারী, গিলাবাড়ী ও তেলকুপি বিওপি এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সোনামসজিদ বিওপি এলাকা থেকে ৪৭ বোতল ইস্কাপ সিরাপ এবং চাঁনশিকারী বিওপি এলাকা থেকে ১২০ বোতল নেশাজাতীয় চকো প্লাস সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তেলকুপি বিওপি এলাকা থেকে ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে বলেও জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল