banglahour

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের রূহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(২ মাস আগে) ৮ মে ২০২৬, শুক্রবার, ৯:২০ অপরাহ্ন


বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা মরহুমা বেগম জেবুন্নেছার রূহের মাগফেরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে| 
আজ (শুক্রবার) জু’মার নামাজের পর নগরীর বাঘমারা শাহী জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়| এসময় মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়| 


দোয়া মাহফিলে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, সিটি কর্পোরেশন প্রশাসক রুকুনোজ্জামান রোকন, সরকারি কৌসুলী আনোয়ারুল আজিজ টুটুল, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলীসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন| 
এছাড়াও নগরীর ব্রাহ্মপল্লী মন্ত্রীর নিজ বাসভবনে মহিলাদের জন্য পৃথক দোয়ার আয়োজন করা হয়।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল