banglahour

মোংলায় ট্রেনের লাইনের উপর শুয়ে কাটা পড়ল যুবক

সারাদেশ | মনিরুল ইসলাম দুলু। বাগেরহাট প্রতিনিধি।

(২ মাস আগে) ৮ মে ২০২৬, শুক্রবার, ৯:২৭ অপরাহ্ন


বাগেরহাটের মোংলায় ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (৮ এপ্রিল) দুপুরে ইপিজেড সংলগ্ন রেলওয়ে স্টেশনের কাছাকাছি এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায় নি।

স্থানীয়রা জানান, আজ দুপুরে বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছে রেল পুলিশ ও মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সদস্যরা।


ঘটনার সত্যতা নিশ্চিত করে  মোংলা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ  মোহাম্মদ নুর আলম গাজী জানান, নিহতের পরিচয় এখনো জানা যায়নি।  প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি দাবি করেন, সে লাইনের উপরে শুয়ে নিজে আত্মহত্যা করে থাকতে পারে। তার শরীর দুই ভাগ হয়ে গেছে।

এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে সে মোংলার চিলা ইউনিয়নের সুন্দরতলা  এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল