banglahour

কুমিল্লায় ডিবির অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

সারাদেশ | মো সেলিম রেজা মুন্সী, কুমিল্লা প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ১১:৩৭ পূর্বাহ্ন

কুমিল্লায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক সফল অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, অপরাধের ধরন ও কৌশল পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে কুমিল্লা জেলা পুলিশ অপরাধ দমনে জোরদার তৎপরতা চালিয়ে যাচ্ছে। পুলিশ সুপার আনিসুজ্জামান পিপিএম-এর নির্দেশনায় পুরু জেলা জুড়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির পুলিশের একটি দল জানতে পারে, কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ‘বিসমিল্লাহ এসি মটরস’-এর সামনে একটি চোর চক্র চোরাই মোটরসাইকেল বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে সেখানে অভিযান চালিয়ে একটি Yamaha FZS V4 মডেলের মোটরসাইকেল উদ্ধার এবং দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—
মেহেদী হাসান সাজ্জাদ (২৫), নড়াইল জেলার লোহাগড়া থানার বাসিন্দা; তার বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
আব্দুল্লাহ আল নোমান ওরফে আদর (২৫), চট্টগ্রামের জোরারগঞ্জ থানার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, মোটরসাইকেলটি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর এলাকা থেকে চুরি করে কুমিল্লায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল