banglahour

১ এপ্রিল পর্যন্ত দেশব্যাপী শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ৩০ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ১২:৪৩ অপরাহ্ন

ঢাকা: আগামী ৩১ মার্চ এবং ১ এপ্রিল পুরো বাংলাদেশের উপর দিয়ে এই মৌসুমের সবচেয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি, ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।  

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশের গত দশকে টর্নেডোর সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেন গেছে তবুও দেশের পশ্চিমাঞ্চলের অনেক জেলায় টর্নেডোর সম্ভাবনা রয়েছে এই দিনে। ঝড় ভারতের পশ্চিমবঙ্গ থেকে খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সম্ভাবনা বেশি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, রাজবাড়ি, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নাটোর, সিরাজ-গজ, পাবনা, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জ।

৩০ শে মার্চ ও ১ লা এপ্রিল রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী, ব্যাপক পরিমাণ শিলাবৃষ্টি, ও বজ্রপাতের অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এপ্রিলের ১ তারিখে সবচেয়ে বেশি ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে।

গত ১ সপ্তাহ ধরে দেওয়া পূর্বাভাসে উল্লেখিত ৩১মার্চ  থেকে ৬ এপ্রিল পর্যন্ত আবারও দেশব্যাপী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা এখনও অব্যাহত রয়েছে। তবে এই ১ সপ্তাহের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড় দেশের সবচেয়ে বেশি জেলার উপর দিয়ে  অতিক্রম করার সম্ভাবনা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল