
(১ ঘন্টা আগে) ৯ মে ২০২৬, শনিবার, ৮:২০ অপরাহ্ন
সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় ব্যাটালিয়ন সদরের বিশেষ টহলদল এবং বাংলাবাজার, কালাইরাগ, মিনাটিলা, সংগ্রাম, বিছনাকান্দি, প্রতাপপুর, শ্রীপুর কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় মহিষ, জিরা, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, বিস্কুট, ক্লপ জি ক্রিম, এ্যালোভেরা জেল, চকলেট, ফুচকা, টুথপেস্ট, মদ, মোটরসাইকেল এবং বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ, সুপারি, ট্রাউজার এছাড়াও, অবৈধভাবে পাথর পরিবহনে ব্যবহৃত ইঞ্জিন চালিত ট্রলি পাথরসহ আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক *সিজার মূল্য ০১ কোটি ৯০ লক্ষ ০৮ হাজার ৭০ টাকা*।
এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমানে এ সকল চোরাচালানী মালামাল আটক করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।