banglahour

ঠাকুরগাঁওয়ে কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত

সারাদেশ | এমদাদুল ইসলাম ভূট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(৫ মাস আগে) ১০ মে ২০২৬, রবিবার, ১১:৪৭ অপরাহ্ন

কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১০ মে) সকালে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলা অডিটোরিয়াম চত্বরে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মাজেদুল ইসলাম।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদ্য উপজেলা কৃষি অফিসার নাসিরুল ইসলাম।

কংগ্রেসে সবজিসহ ফসল চাষের আধুনিক প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধি, বাজারজাতকরণ এবং কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও কৃষিকাজে উৎপাদন বৃদ্ধিতে উপস্থিত কৃষকদের দিনব্যাপী প্রশিক্ষন দেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল