banglahour

জামালপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-৫

সারাদেশ | আলী আকবর। জামালপুর প্রতিনিধি।

(৫ মাস আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৮:১৬ অপরাহ্ন

জামালপুর সদরের জাগির মির্জাপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় অন্তত ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাখাওয়াত হোসেন শাহালীকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
এ ঘটনায় আহত সাখাওয়াত হোসেন শাহালী বাদী হয়ে জামালপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার দুপুরে জামালপুর সদরের জাগির মির্জাপুর এলাকায় জনৈক হেলাল মিয়ার বাড়ির দক্ষিণ পাশে সাখাওয়াত হোসেন শাহালীর ক্রয়কৃত জমিতে নির্মাণকাজ চলছিল। এ সময় পূর্ব বিরোধের জেরে অভিযুক্ত ইব্রাহিম খলিল বাবু, ফাতেমা বেগম, নুরুজ্জামান, আব্দুল জিলানী, মোশারফ হোসেন মিলনসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে হামলা চালায় বলে অভিযোগ করা হয়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা প্রথমে গালিগালাজ করে এবং একপর্যায়ে লোহার রড, শাবল, পাইপ ও বাঁশের লাঠি দিয়ে সাখাওয়াত হোসেন শাহালীকে এলোপাতাড়িভাবে মারধর করে গুরুতর আহত করে। এতে তার মাথায় গুরুতর জখম হয়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে আরও কয়েকজনকেও মারধর করা হয়। হামলাকারীরা এ সময় নারীদের শ্লীলতাহানিও করেছে। হামলাকারীরা নির্মাণাধীন টিনের বসতঘর, টিনের বেড়া ও সিমেন্টের খুঁটি ভাঙচুর করে প্রায় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে  উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ মোশারফ হোসেন মিলন নামে এক আসামিকে গ্রেফতার করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল