banglahour

শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে........প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি

সারাদেশ | শহিদুল আলম। বান্দরবান প্রতিনিধি।

(২ ঘন্টা আগে) ১১ মে ২০২৬, সোমবার, ৯:০০ অপরাহ্ন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, শিক্ষা ব্যবস্থার উন্নয়নে পুরো দেশব্যাপী আমুল পরিবর্তন এনে অনেক বড়দাগে ব্যবস্থা নিচ্ছি। শিক্ষার্থীদের ক্লাসমুখি করার জন্য পরিবার গুলোকে উৎসাহিত করার জন্য প্রতিটি শিশুকে তারা প্রাথমিক পর্যায় থেকে যেন হারিয়ে না যায় সেজন্য সরকার সজাগ রয়েছে।

তিনি আরো বলেন, শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে সরকার কাজ করে যাচ্ছে আর দ্রুত দেশের শিক্ষাব্যবস্থার আরো উন্নয়ন হবে।

সোমবার (১১ মে) সকালে বান্দরবানের রেইচা পিটিআই ট্রেনিং সেন্টারের হলরুমে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি এসব কথা বলেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু তালেব, প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক মোঃ নুরুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি,  পিটিআই বান্দরবানের সুপারিনটেনডেন্ট মোঃ ফজলুল হক ভুঞা সহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী বান্দরবানের লামা উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন এবং পার্বত্য জেলার প্রাথমিক শিক্ষাব্যবস্থার বিভিন্ন খোঁজ নেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল