banglahour

রাঙ্গামাটির বাঘাইছড়িতে ৪ লাখ টাকায় সরকারের আশ্রয়ন প্রকল্পের ২টি ঘর বিক্রির অভিযোগ

সারাদেশ | মিল্টন বাহাদুর। রাঙ্গামাটি প্রতিনিধি।

(৫ মাস আগে) ১২ মে ২০২৬, মঙ্গলবার, ৭:৪১ পূর্বাহ্ন


রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার মোস্তফা কলোনি এলাকায় সরকারের আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে অনিয়মের গুরুতর অভিযোগ উঠেছে। 


আশ্রয়ন প্রকল্পের অধিনে সুবিধাভোগীদের জন্য নির্মিত ২টি সরকারি ঘর অবৈধভাবে ৪ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। একই সঙ্গে নকশা পরিবর্তন করে অতিরিক্ত জমি দখলের ঘটনাও ঘটছে বলে অভিযোগ রয়েছে। 


বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান মুঠো ফোনে জানান, অভিযোগের বিষয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে সরকারি বিধি মোতাবেক ব্যাবস্থা নেয়া হবে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ভূমিহীন ও অসহায় পরিবারের পুনর্বাসনের জন্য নির্মিত এসব ঘর কিছু অসাধু ব্যক্তি অর্থের বিনিময়ে অন্যদের কাছে বিক্রি করে দিচ্ছেন। এতে বঞ্চিত হচ্ছেন প্রকৃত অসহায় সুবিধাভোগীরা।
এছাড়াও অভিযোগ রয়েছে, অনেকেই মূল নকশা উপেক্ষা করে ঘরের আকার-আকৃতি পরিবর্তন করছেন এবং আশপাশের খালি জায়গা দখল করে নিজেদের দখলে নিচ্ছেন। ফলে কলোনির সার্বিক পরিকল্পনা নষ্ট হচ্ছে এবং ভবিষ্যতে নানা জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে।
 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল